বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫
২১৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রধান নির্বাচন কমিশনার নজরুল হক অনু এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব মো. নিজামউদ্দিন আহমেদ।
দৈনিক যুগান্তর ও গাজী টিভির জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হারুন অর রশিদ, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর জেলা সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক, জেলা তথ্য অফিসার মোঃ নুর নবি, নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক লালসূর্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোতাসিন বিল্লাহ ।
এসময় নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান মাসুদ, বাসস ভোলা জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুস শরীফ, দৈনিক মানব জমিন পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি এড. মনিরুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে টেলিভিশন সাংবাদিকদের সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তারা ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নতুন যাত্রার সাফল্য কামনা করেন। তারা বলেন, একটি অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনকে মডেল হিসেবে নিয়ে আগামীতে ভোলা প্রেসক্লাবের নির্বাচন হবে বলেও আশাবাদ জানিয়েছেন বক্তারা।
এর আগে জেলা পুলিশ সুপার এর পক্ষ থেকে নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন ভোলা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।
ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ
দলের নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী
ভোলায় আমন ধান চাষ নিয়ে শঙ্কা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত