অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

জামায়াতের জোটে যোগ দিলো এলডিপি-এনসিপি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১১

remove_red_eye

২৯৮

যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে আটটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল। নতুনভাবে জোটে যোগ দেওয়া দল দুটি হলো কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল দুটির নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আট দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আরও কয়েকটি রাজনৈতিক দল এই জোটে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না।

জামায়াত আমির বলেন, সংবাদ সম্মেলনে নয়টি দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও এনসিপি আলাদাভাবে সংবাদ সম্মেলন করে নতুন এই জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

তিনি আরও জানান, জোটের মধ্যে আসন বণ্টনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে থেকে জোটে থাকা আটটি রাজনৈতিক দল হলো,  বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস,  খেলাফত মজলিস,  নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...