বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০৭
২৩৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভোট গ্রহণ হবে উৎসব মুখর পরিবেশে। প্রত্যেকটি মানুষ যেন নিজের ইচ্ছেমতো ভোট দিতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি বলেন, মানুষ মুখিয়ে আছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য। কারন তারা দীর্ঘদিন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত রয়েছে। আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক। আমি আশা করি আগামী দিনগুলোতে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রাচারণা হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, আমি রাজনৈতিক দলগুলোকে আহবান করবো আপনারা মানুষের কাছে যান। তারা মানুষের কাছে গিয়ে তাদের বক্তব্য দিবে, কেউ কাউকে আঘাত করার চেষ্টা করার প্রয়োজন নেই। মানুষ সিদ্ধান্ত নিবে। দলগুলো যাতে কোনো ধরনের ঝামেলায় না গিয়ে পরস্পর পরস্পরের সহযোগিতা করে আমরা এটাই প্রত্যাশা করি। সর্বশেষ শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা এখান থেকে সরে যাবো। দেশ আবার নতুনভাবে একটা স্বাভাবিক পদ্ধতিতে চলবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহবান করেছি। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে এবং নেতৃত্বে যারা আসবে তাদের সাথে আমার দেখা ও কথা হয়েছে। আমরা বলেছি এ বিষয়ে সব ধরনের ব্যবস্থা আমরা নেবো। সাথে আরো একটি কথা বলেছি, ‘সরকার আপনাদেরকে কোনো সাহায্য করতেও যাবে না; যতক্ষণ আপনারা না চাইবেন’। কারন সরকার যদি তাদের ব্যাপারে এগোয় তাহলে মনে করা হবে আমরা তাদেরকে প্রভাবিত করছি। আমরা সেটা এক বিন্দুও করবো না। আমরা চাই বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকুক যাতে করে নির্বাচনে কেউ গন্ডগোল করার সুযোগ না পায়।
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শহিদিল্লাহ কাওছার। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত