অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ওসমান হাদির হত্যার প্রতিবাদে ভোলায় প্রতিবাদ সভা ও শোক র‍্যালী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

৩১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে  হত্যার প্রতিবাদে ভোলায় প্রতিবাদ সভা ও শোক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় ভোলা ছাত্র-জনতার আয়োজনে শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে নৃশংস ও পরিকল্পিত উল্লেখ করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এই হত্যাকাণ্ড দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অপরাধীদের বিচার না হলে সমাজে অপরাধ আরও উৎসাহিত হবে বলেও মন্তব্য করেন তারা।সভা শেষে একটি শোক র‍্যালী বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ কর্মসূচিতে জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের শোকাহত ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ।
এ ছাড়াও বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বাংলাদেশ খেলাফত যুব মজলিশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিতে নিহত শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে তাঁর হত্যাকারীর ফাঁসির দাবিতে ভোলায় ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।  মিছিলটি শহরের বাংলা স্কুল মোড় থেকে শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে কালীনাথ রায়ের বাজারে গিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন দলটির ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুফতি শাখাওয়াত উল্লাহ ও সেক্রেটারি মুফতি তরিকুল ইসলাম। 

এ সময় তারা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান ।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...