লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৭
৩৩৮
আকবর জুয়েল,লালমোহন : ভোলার লালমোহনে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে ভোলা-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে আলোচনা সভায় নির্বাচনি আচরণ বিধি নিয়ে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) উপজেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ইসলামী আন্দোলনের লালমোহন উপজেলা সভাপতি শফিকুর রহমান, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি আতিকুল ইসলাম, লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার প্রমুখ।
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আচরণ বিধি পালন করে নিজ নিজ দলের কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করার জন্য সকল দলের প্রতিনিধিদের অনুরোধ করেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা এমনভাবে উপহার দিতে চাই, যাতে পরবর্তী প্রজন্ম এই নির্বাচনকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারে। এজন্য উপজেলা প্রশাসন সবকিছুই করতে প্রস্তুত রয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত