অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

আগামীকাল ভোলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচন।। সকল প্রস্তুতি সম্পন্ন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২৫ রাত ১০:১৭

remove_red_eye

২০৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ভোলার মিডিয়া পাড়া।

আগামীকাল শুক্রবার ১২ ডিসেম্বর উৎসব মুখর ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে। এই নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল হক অনু।

নির্বাচন কমিশনার নাসির উদ্দিন লিটন ও অচিন্ত্য মজুমদার জানান, সংগঠনের ১১ টি পদের বিপরীতে ২ থেকে ৩ ডিসেম্বর দুই দিনে ৩০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। ৪ ডিসেম্বর মোট ২২টি মনোনয়ন পত্র জমা পড়ে।

এর মধ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ৩ জন। এরা হলেন নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি জুন্নু রায়হান, চ্যানেল আই এর মোঃ হারুন অর রশিদ ও বৈশাখী টেলিভিশনের মিজানুর রহমান।

সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন- একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম ও এস এ টেলিভিশনের মোঃ বিল্লাল হোসেন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন- চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এইচ এম জাকির ও গাজী টেলিভিশনের এম হেলাল উদ্দিন।

সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন- মাই টিভির জেলা প্রতিনিধি আরিফ হোসেন লিটন, নাগরিক টেলিভিশনের মলয় চন্দ্র দে ও এটিএন নিউজের মোঃ ফরিদুল ইসলাম।

অর্থ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন- যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ ও নেক্সাস টেলিভিশনের মোকাম্বেল সিকদার মিশু।

দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন- এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান ও চ্যানেল এস এর প্রতিনিধি মোঃ মনসুর আলম।

তিনটি নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন- মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ জসিম রানা, দেশ টিভির ছোটন সাহা, বাংলা ভিশনের ফয়সল বিন নয়ন, গ্লোবাল টেলিভিশনের মোঃ অনিক আহমদ ও এটিএন বাংলার প্রতিনিধি এম ছিদ্দিকুল্লাহ। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো: মহিউদ্দিন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনজুর আলম একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোলা জার্নালিস্ট এসোসিয়েশন এর মোট ৩৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী বাছাই করবেন।

মোঃ ইয়ামিন

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...