অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা সদর উপজেলা বিএনপির কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২৫ রাত ১০:৪২

remove_red_eye

২৭০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির ওপর থাকা স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১০ ডিসেম্বর) থেকে এই স্থগিতাদেশ আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছিল কেন্দ্রীয় বিএনপি। তবে সর্বশেষ নির্দেশনায় সেই স্থগিতাদেশ আর বহাল নেই বলে জানানো হয়।
১০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভোলা সদর উপজেলা বিএনপির ওপর আর কোনো প্রতিবন্ধকতা নেই। ফলে এখন থেকে কমিটি পূর্বের মতোই সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ও কার্যক্রমকে আরও গতিশীল করতে কেন্দ্রীয় সিদ্ধান্তে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ভোলা সদর উপজেলা বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পুনরায় স্বাভাবিক ধারায় ফিরে আসবে বলে আশা করা হয়।
এদিকে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ বলেন, কেন্দ্রীয় পর্যায়ের এ সিদ্ধান্ত ভোলা সদর উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে। সামনের দিনগুলোতে আমরা সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবো। পাশাপাশি দলের নীতি–আদর্শকে সামনে রেখে মাঠে সক্রিয় ভূমিকা পালন করবো।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...