অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৫ই অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ ।। আটক-৩


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২৩

remove_red_eye

২৬৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্ট গার্ড দক্ষিন জোনের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে লালমোহন থানাধীন গজারিয়া সংলগ্ন এলাকা থেকে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৩ জনকে আটক করা হয়। রবিবার বিকালে কোস্ট গার্ড এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে: মো: আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে একটি ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ৬টি ট্রলিং জাল, ২টি নোঙ্গর ও ১,২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় অবৈধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।
পরবর্তীতে জব্দকৃত বোট, জাল, নোঙ্গর, ডিজেল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড জানায়, মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মোঃ ইয়ামিন