অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বিসমিল্লাহ স্বর্ণ শিল্পালয়ের মালিক স্বর্ণালংকার ও টাকা নিয়ে উধাও

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২০ রাত ১০:০৭

remove_red_eye

১৩০৫

আকতারুল ইসলাম আকাশ : এবার ভোলার পরানগঞ্জ বাজারের বিসমিল্লাহ স্বর্ণ শিল্পালয়ের মালিক স্বর্ণ ব্যবসায়ী নজরুল ইসলাম মানিক স্থানীয় ব্যবসায়ি ও ক্রেতাদেরর স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে  সপরিবারসহ উধাও হয়ে গেছেন।   শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তিনি পালিয়ে যান বলে জানান স্থানীয় ব্যবসায়ি ও দোকান মালিক।
স্থানীয় ব্যবসায়ি ও  ক্রেতারা ধারণা করছে, মানিক নগদ টাকা ও স্বর্ণালংকার মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন।  তার পালিয়ে যাওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি ও ক্রেতারা পরানগঞ্জ বাজারের কাজীপট্টি বিসমিল্লাহ স্বর্ণ শিল্পালয়ের সামনে এসে ঝড়ো হয়। এসময় তারা তাদের স্বর্ণালংকার ও নগদ টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার বাসিন্দা ছিদ্দিকের ছেলে মানিক দীর্ঘ ১৬ বছর আগে ভোলার পরানগঞ্জ বাজারে এসে স্বর্ণের ব্যবসা শুরু করেন। ব্যবসার সুবাধে মানিক সেখানে বসতি স্থাপন গড়ে তোলেন। দীর্ঘদিন ব্যবসা করার কারণে স্থানীয় ব্যবসায়ি ও ক্রেতাদের সাথে মানিকের সুসম্পর্ক গড়ে উঠে।
ক্ষতিগ্রস্ত ক্রেতা আবদুল্লাহ আল নোমান বলেন, কোরবানি ঈদের কিছু দিন আগে মানিকের কাছে আমি ৩ ভড়ি স্বর্ণ রেখেছি। স্বর্ণগুলো আগামী বুধবার দেওয়ার কথা রয়েছে।
প্রবাসী হুমায়ুন কবির বলেন, মানিকের কাছে কোরবানি ঈদের আগে নেকলেস ও রুলি বানানোর জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়েছি। সেগুলো ঈদের পর আমাকে দেওয়ার কথা। গত মঙ্গলবার আমি সেগুলো আনতে গেলে তা শনিবার বিকেলে দিবে বলেছিল।
স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, মানিক ব্যবসার খাতিরে গত কয়েকদিন আগে আমার দোকান থেকে ৫ ভরি স্বর্ণ দার (হাওলাত) নিয়েছিলেন। ১৫ দিন পর তা ফিরিয়ে দেওয়ার কথা রয়েছে। দোকান মালিক মামুন কাজী জানান, প্রায় ১২ বছর ধরে তার দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন মানিক। তিনি এখনো ৬ মাসের ঘর ভাড়া পাওনা রয়েছেন।
এবিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি ও কাস্টমারদের লিখিত অভিযোগ দিতে বলা হলেও এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।  
উল্লেখ্য,গত বছর ভোলার ওয়াষ্টেন পাড়া এলাকায় নাগ গোল্ড হাউজ এর মালিক দীপক নাগ গোপনে হঠাৎ  বহু মানুষের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা সহ পালিয়ে যায়।                     

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...