অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ন্যায্য মূল্য দাবিতে ভোলায় খামারিদের মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২৬

remove_red_eye

৩২৩

এইচ আর সুমন : ভোলার প্রান্তিক খামারিদের রক্ষায় ‘কাজী ফার্মস’ এর কন্ট্রাক্ট ফার্মিং এর নামে কথিত দাদন ব্যবসা বন্ধের দাবিতে ভোলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর), বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার সংলগ্ন কাজী ফার্মস ভোলা অফিসের সামনে ‘প্রান্তিক খামারি রক্ষা পরিষদ’-এর ব্যানারে এই ঘন্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ‘প্রান্তিক খামারি রক্ষা পরিষদ’-এর আহ্বায়ক মো. ইসমাইল গোলদার, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল আহসান, আব্দুর কাদের বিপ্লব, মো. হারুন, মো. সিরাজ, মো. সুমন, মো. কালু খলিফা, মো. হেলাল খান প্রমুখ।
এসযয় মানববন্ধনে বক্তারা বলেন, সিন্ডিকেট মাফিয়া কাজী ফার্মসের হাতে প্রান্তিক খামারিরা জিম্মি হয়ে পড়েছে। তাদের প্রধান দাবি হলো প্রান্তিক খামারিরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়। কন্ট্রাক্ট ফার্মিংয়ের আড়ালে খামারিদের জিম্মি করে কাজী ফার্মস যেই দাদন ব্যবসা চালাচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। খামারিদের এই জিম্মিদশা থেকে মুক্তি দিতে হবে। 
আগামী সাত কর্ম দিবসের ভিতরে সু-চিন্তিত সিদ্ধান্ত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান। অন্যথায় ভোলা জেলার প্রান্তিক খামারিগন উক্ত দাবি আদায়ের লক্ষ্যে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। পরে কাজী ফার্মের ভোলা ব্যাঞ্চের ইনচার্জ সালাউদ্দিন পলাশ মাধ্যমে কাজী ফার্মের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারী।

মোঃ ইয়ামিন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...