অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে ছাত্রদলের নব গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২০ রাত ১০:৪৪

remove_red_eye

৮৮৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় হামলা মামলার শিকার যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদেরকে বাদ দিয়ে মাদকাসক্ত, ছাত্রলীগের অনুগত, বিবাহিত এবং অছাত্রদেরকে নিয়ে দৌলতখান উপজেলা ছাত্রদলের আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পদবঞ্চিতরা। গতকাল শুক্রবার বিকালে ভোলা জেলা ছাত্রদল কার্যালয় সংলঘœ একটি কমিউনিটি সেন্টানে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে নব গঠিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। এ সময় বিতর্কিত লোকজনকে নিয়ে গঠিত কমিটি অনুমোদন করায় জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের পদত্যাগও দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদল নেতা মো. আব্বাস উদ্দিন। এ সময় সংবাদ সম্মেলনে নাহিদ, মামুন, ইব্রাহিম, সোহান, সজীব, মিঠুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তারা বলেন, দীর্ঘদিন পর গত ১৮ আগস্ট দৌলতখান উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু নবগঠিত এই কমিটিতে ছাত্রদলের নীতিমালা ভঙ্গ করে মাদকাসক্ত, বিবাহিত, ছাত্রলীগ সম্পৃক্ত ও সরকারি দলের অনুগতদেরকে পদ দেয়া হয়েছে। বিগত দিনে রাজপথের আন্দলনে সক্রিয় যেসব নেতাকর্মী হামালা-মামলার শিকার হয়েছেন তাদেরকে কমিটিতে রাখা হয়নি। অভিযোগ করা হয় নতুন কমিটির আহŸায়ক মনিরুল ইসলাম নেশাগ্রস্ত, যুগ্ম আহŸায়ক জাফরউল্লাহ ছাত্রলীগের কমিটিতে রয়েছে, অপর যুগ্ম আহŸায়ক রাশেদ অছাত্র এবং ব্যবসায়ী। এ ছাড়া আত্মীয় করণ এবং টাকার বিনিময়ে অযোগ্য ও ঢাকায় চাকরি করেন এমন লোকজনকেও কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে নব গঠিত কমিটি বাতিলের দাবি জানানো হয়। এ সময় নতুন কমিটির তালিকা ছিড়ে ফেলা হয় এবং কমিটির ২১ সদস্যকে দৌলতখান উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করা হয়। পাশাপাশি বিতর্কিত এই কমিটি অনুমোদন দেয়ায় জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের পদত্যাগও দবি করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।
এ বিষয়ে ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার বলেন, যাচাই বাছাই করে ত্যাগী ও যোগ্যদেরকেই কমিটিতে পদ দেয়া হয়েছে। যারা পদ পায়নি তারা এখন অসত্য ভিত্তিহীন অবিযোগ তুলছে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...