অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে আগস্ট ২০২৬ | ১১ই ভাদ্র ১৪৩৩

বাচবা’র কমিটি গঠন তানভীর আলাদিন আহ্বায়ক ও জাওহার ইকবাল সদস্য সচিব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২৫ দুপুর ০১:৫৫

remove_red_eye

২৯২

বাংলার কণ্ঠ ডেস্ক : বাইকার অ্যাওয়ারন্সে সোসাইটি, বাংলাদেশের (বাচবা) কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর খিলগাওয়ের একটি হোটেলে বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টায় সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 
এতে আহ্বায়ক তানভীর আলাদিন, সদস্য সচিব জাওহার ইকবাল খান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বাবু ও মো. সাজ্জাদ হোসেন, সদস্য- এ কে আজাদ, ইমন চৌধুরী, শফিক সাইফুল, আলম শামস্, আরিফুল আমিন রিজভী, হাসনাইন আহমেদ মুন্না, মো. শফিকুল ইসলাম, কাওসার বকুল, ফাহাদ হাসান কাজমী, মনসুর আহম্মেদ, আবদুস সালাম ফরাজী, ফারাজী আহম্মদ রফিক বাবন, মেজবাহ মুকুল, নূর আলম দুলাল, এ.এইচ.এম আকতারুজ্জামান, ইফতেখার অনুপম ও এ.কে.এম খায়রুল বাশার বুলবুল। 
কমিটি গঠনের আগে তানভীর আলাদিনের সভাপতিত্বে হাবিবুর রহমান বাবু ও মো. সাজ্জাদ হোসেনের যৌথ সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন- বাংলাদেশে বাইক দুর্ঘটনার চিত্র অত্যন্ত উদ্বেগজনক! চার চাকার বাহনের তুলনায় দুই চাকার বাইক প্রায় বহুগুণ বেশি ঝুঁকিপূর্ণ। বাংলাদেশে গত বছর (২০২৪ সালে) বাইক দুর্ঘটনায় ২ হাজার ৫৭০ জন নিহত হয়েছেন; যা প্রতিদিন গড়ে অন্তত ৭ জনের বেশি। নিহতদের বেশিরভাগের বয়স ১৪ থেকে ৪৫ বছর বয়সী। যারা ছিলেন আগামীদিনের ভবিষ্যত। যাদের নিয়ে পরিবারের ছিল বর্ণালি স্বপ্ন। যা ভেঙে চুরমার হয়ে এখন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের দহন। আমাদের সচেতনতা হয়ে ওঠার মধ্যে দিয়ে বেঁচে যেতে পারে পরিবার, সমাজ ও দেশের আগামী দিনের ভবিষ্যত তরুণ ও যুবারা। 
বাইকার অ্যাওয়ারনেস সোসাইটি, বাংলাদেশের (বাচবা)-এটি কোনো এনজিও বা কারো অর্থায়নে পরিচালিত সংগঠন না। এটি স্ব্চ্ছোশ্রম দিয়ে বাইকার ও তাদের পরিবারকে সচেতন করার মঞ্চ মাত্র। এখন সংহঠনটির নবজাতক পথচলা শুরু।
বাচবা সদস্যরা জানা- বাইক দুর্ঘটনা অন্যতম কারণগুলোর মধ্যে : বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রবণতা। ট্রাফিক আইন মেনে না চলা এবং হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করা। অনেক বাইকারের সঠিক প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স না থাকা। অনেক ক্ষেত্রে সড়কের নির্মাণ ত্রুটি, রোড সাইনের অভাব ও সড়কের পাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকাও দুর্ঘটনার কারণ।এর সঙ্গে রয়েছে দুর্বল আইন প্রয়োগ ও নিয়মিত মনিটরিংয়ের কর্তৃপক্ষের উদাসীনতা। 
বাইকার অ্যাওয়ারনেস সোসাইটি, বাংলাদেশের (বাচবা) ‘স্বপ্ন দেখে- দেশে প্রত্যেক বাইকারকে সচেতন ও দায়িত্বশীল করে তোলা। ‘অতিগতি-অতিক্ষতি এই শ্লোগানে- নিয়ম মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা এবং এমন একটি বাংলাদেশ বানানো— যেখানে আর একটি প্রাণও যেন অযথা বাইক দুর্ঘটনায় ঝরে না পড়ে।’

ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান

ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ

আরও...