অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা–বরিশাল সেতুর দাবিতে সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২৫ রাত ০৮:১৪

remove_red_eye

২৯০

দৌলতখান প্রতিনিধি : ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে দৌলতখানের সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর)  সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সামনে দৌলতখান-বাংলাবাজার সড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে বরিশালের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। সেতুটি নির্মিত হলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে ভোলার সঙ্গে বরিশালের যোগাযোগ আরও সহজ হবে বলে তারা মনে করেন।
 
শিক্ষার্থীদের হাতে দেখা যায়
“ভোলা–বরিশাল সেতু চাই”
“আমাদের যাতায়াতে স্বস্তি দিন”
“উন্নয়নে বৈষম্য নয়, সেতু নির্মাণ চাই”এমন নানা লেখা প্ল্যাকার্ড।
 
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীরা সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেয়। তারা বলেন, ভোলা দেশের গুরুত্বপূর্ণ একটি জেলা হলেও সেতুর অভাবে এখনও যোগাযোগ ব্যবস্থা দুর্বল, যার প্রভাব পড়ছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবনে।
 
স্থানীয় সমাজের প্রতিনিধিরা জানান, সেতুটি নির্মিত হলে ভোলার অর্থনীতি আরও গতিশীল হবে এবং দুই অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে ভোলা–বরিশাল সেতু নির্মাণের প্রকল্প অনুমোদনের দাবি পুনর্ব্যক্ত করেন।

মোঃ ইয়ামিন দৌলতখান

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...