অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ | ২৯শে আশ্বিন ১৪৩৩


লালমোহনে এসটিএস ডায়াগনোস্টিক সেন্টারের উদ্বোধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২৫ রাত ০৮:১০

remove_red_eye

২৬৪

আকবর জুয়েল, লালমোহন: সেবা দক্ষতা সার্ভিস স্লোগানে এবং জাতীয় মানের চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়ে ভোলার লালমোহনে এসটিএস ডায়াগনোস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে থানার মোড় ব্রাইট টাওয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এসটিএস ট্রাষ্ট এর চেয়ারম্যান নিজামুল হক নাঈম। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসটিএস ডায়াগনোস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ শাহে আলমের সভাপতিত্বে এবং জেনারেল ম্যানেজার এম এ হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস (ভারপ্রাপ্ত) ডাঃ মো. মহসিন খান, থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ আব্দুল হক, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, এসটিএসের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট রহমাতুল্লাহ সেলিম প্রমূখ। 


আলোচনায় বক্তারা বলেন, আধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ টেকনোলজিস্ট, সেরা ডাক্তার ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় মানের চিকিৎসা সেবার লক্ষ্যে এবং নির্ভূল রিপোর্ট ও সঠিক চিকিৎসা সেবা দেয়ার প্রত্যয়ে এসটিএস ডায়াগনোস্টিক সেন্টারের কার্যক্রম শুরু হলো। এই প্রতিষ্ঠান ব্যবসায়িক মনোভাব নিয়ে শুরু হয়নি । সেবার মনোভাব নিয়ে আমাদের যাত্রা শুরু। দ্বীপজেলা ভোলার মধ্যবর্তী অঞ্চল লালমোহনের সকল ধরনের রোগীরা বর্তমানে সবচেয়ে আধুনিক মানের যন্ত্রপাতি এবং সেরা ডাক্তারগণের মাধ্যমে এই সেন্টার থেকে চিকিৎসা প্রদান করা হবে।
এসময় লালমোহন বাজারের বিভিন্ন ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তি, মিডিয়া কর্মী, প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডরসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।   


মোঃ ইয়ামিন লালমোহন



নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে প্রাণ হারালেন ২০ বাংলাদেশি

চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে প্রাণ হারালেন ২০ বাংলাদেশি

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর

সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর

কপ-৩১ সামনে রেখে শ্রমিকদের অধিকার সুরক্ষায় ২৩ দফা দাবি

কপ-৩১ সামনে রেখে শ্রমিকদের অধিকার সুরক্ষায় ২৩ দফা দাবি

আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভোলায় বিশেষ মহড়া বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা

আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভোলায় বিশেষ মহড়া বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

রাজনৈতিক দলের পদে থাকা বহিস্কৃত কর্মকর্তা জগলু আবারও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ

রাজনৈতিক দলের পদে থাকা বহিস্কৃত কর্মকর্তা জগলু আবারও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ

মনপুরার বিচ্ছিন্ন কলাতলীতে ইউপি ভবন স্থানান্তরের উদ্যোগে ক্ষুব্ধ তিন চরের মানুষ

মনপুরার বিচ্ছিন্ন কলাতলীতে ইউপি ভবন স্থানান্তরের উদ্যোগে ক্ষুব্ধ তিন চরের মানুষ

আরও...