বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৩০
১৮৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যারা জনগণের সঙ্গে থাকবে, তারা টিকে থাকবে; যারা এর বিরোধিতা করবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে হারিয়ে যাবে।
তিনি বলেন, যারা জনগণের সঙ্গে থাকবে, যারা ন্যায়ের সঙ্গে থাকবে তারাই বেঁচে থাকে, তারাই টিকে থাকে। আর যারাই এর বিরোধিতা করে তারাই ইতিহাসের আস্তাকুড়ে হারিয়ে যায়। বাংলাদেশের যত অভ্যুত্থান হয়েছে, যত আন্দোলন হয়েছে তার প্রত্যেকটা প্রস্তুতি ছিল বেশ কিছুদিনের। কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে এটা বিস্ফোরিত হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এরশাদবিরোধী আন্দোলনে শহীদ ডা. মিলনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৯০’এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, শাহাদাতের ৩৫ বছর পরও আমরা ডা. মিলনের স্মৃতি, তার জীবন, তার কর্ম নিয়ে আলোচনা করছি। অথচ যে তাকে মেরেছে সেই স্বৈরাচার এরশাদ রাষ্ট্রপতি ছিল; সংসদে বিরোধীদলের নেতা ছিল; বিশেষ প্রতিনিধিছিল এবং আরও অনেক কিছু। বাংলাদেশের মানুষ ডাক্তার মিলনকে যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তাকে কিন্তু সেভাবে স্মরণ করে না। এটাই নিয়ম।
আত্মসমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমরা খুব সাহসিকতার সঙ্গে লড়াই করি। আমরা অনেক ত্যাগ স্বীকার করি। কিন্তু লড়াইয়ে বিজয়ের পর এই বাংলাদেশে যারা লড়াই করি আমরা যেন ক্লান্ত হয়ে যাই, বিশ্রামে যাই। আমরা যেন মনে করি যে আমাদের কাজ হয়ে গেছে। এখন বাকি কাজটা অন্যের জন্যে রাখি।
এই বিএনপি নেতা বলেন, যারা লড়াই করে, তারা যদি তাদের লড়াইয়ের অর্জন ধরে রাখার ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন না করে, তাহলে লড়াইয়ের অর্জন হারিয়ে যায়।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক