বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২০
৩৩৬
ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রবীণ সাংবাদিক এম. হাবিবুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সাবেক সংসদ সদস্য মো: নিজাম উদ্দিন আহমেদ। তিনি তার শোক বার্তায় বলেন, বীর মুক্তিযোদ্ধা, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এম. হাবিবুর রহমানের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। উপকূলের মানুষের দুঃখ কষ্ট, সংগ্রাম ও স্বপ্ন তিনি কলম আর কণ্ঠে আজীবন তুলে ধরেছেন। ভোলার মানুষ তাঁকে ‘হাবিব রিপোর্টার’ নামে যে ভালোবাসা দিয়েছে তা তাঁর সততা ও মানবিকতারই প্রতিচ্ছবি। তাঁর মত সৎ, আদর্শবান, সাংবাদিক নেতার চলে যাওয়াটা ভোলার সাংবাদিকতা অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। তিনি দ্বীপজেলার অবহেলিত সাংবাদিকদের জন্য আজীবন কাজ করে গেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় ভোলা প্রেসক্লাব আজ এত বড় আধুনিক এক ভবনে রূপ নিয়েছে। তিনি তার রানিংম্যাট ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস-উল-আলম মিঠুকে সাথে নিয়ে ছোট্ট দোতলা প্রেসক্লাবকে আজকের এই বিশাল ভবনে রূপ দিয়েছেন। ভোলার সাংবাদিকরা অনন্তকাল এম. হাবিবুর রহমানের অবদানকে স্মরন রাখবে। শোক বার্তায় মো: নিজাম উদ্দিন আরও বলেন, ‘আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন !! আমিন !’
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত