অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলন অব্যহত বোরহানউদ্দিনে বিক্ষোভ ও মানববন্ধন

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৪

remove_red_eye

৩২৭

বোরহানউদ্দিন সংবাদদাতা : ভোলা-বরিশাল সেতুর দাবিতে জেলা জুড়ে আন্দোলন অব্যহত রয়েছে। মঙ্গলবার  সকাল ১০টায় বোরহানউদ্দিন ইকরা মডেল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা স্লোগান তোলেন- গ্যাস লাগলে গ্যাস নে, বিনিময়ে ভোলা-বরিশাল সেতু দে”, ভোলাবাসীর দাবি মানতে হবে, সেতু নির্মাণ করতে হবে।
মাদ্রাসার শিক্ষকরা বলেন, ভোলার মানুষ বছরের পর বছর উন্নয়ন বঞ্চিত। একটি সেতু হলে ভোলার অর্থনীতি বদলে যাবে। শিক্ষার্থীরা যাতে নিরাপদে, দ্রুত বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে যেতে পারে-সেজন্য সেতু অত্যন্ত জরুরি।

আজ মাদ্রাসার ছাত্ররাও রাস্তায় নেমেছে-এটাই প্রমাণ করে ভোলা-বরিশাল সেতু শুধু একটি দাবি নয়, এটি ভোলাবাসীর অধিকার। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি দ্রুত সেতুর কাজ শুরু করার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোঃ ইয়ামিন বোরহানউদ্দিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...