অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ফজলুল করিমের মোটরসাইকেল শোডাউন

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

২৮১

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও সুশৃঙ্খল মোটরসাইকেল শোডাউন।

শনিবার সকাল ৯টায় বোরহানউদ্দিন হেলিপোর্ট এলাকা থেকে প্রায় তিন হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে আনুষ্ঠানিকভাবে শোডাউনটির নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ফজলুল করীম।

হেলিপোর্ট থেকে যাত্রা শুরু করে র‌্যালিটি বোরহানউদ্দিন উত্তর বাস স্ট্যান্ড, বোরহানউদ্দিন বাজার, খেয়াঘাট, দরুন বাজার, মজম বাজার হয়ে কুঞ্জেরহাট, মনিরাম বাজার, উদয়পুর রাস্তার মাথা, মানিকারহাট ও খায়েরহাট হয়ে দৌলতখানে প্রবেশ করে। বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম শেষে বাংলাবাজার হয়ে পুনরায় বিকেল ৩টায় বোরহানউদ্দিনে এসে শোডাউনটি শেষ হয়।
প্রতিটি বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। রাস্তায় দাঁড়িয়ে হাজারো মানুষ র‌্যালিকে করতালির মাধ্যমে স্বাগত জানান।

যাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি ফজলুল করীম বলেন, “নির্বাচিত হলে সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করব। সর্বমুখী উন্নয়ন, মানসম্মত সড়কব্যবস্থা, নদীভাঙন রোধ এবং একটি আধুনিক হাসপাতাল নির্মাণ আমার অগ্রাধিকার হবে।”
র‌্যালিতে অংশ নেওয়া কর্মীরা জানান, দীর্ঘদিন পর এলাকায় এমন সুশৃঙ্খল ও ব্যাপক রাজনৈতিক প্রদর্শনী অনুষ্ঠিত হলো, যা তরুণদের নির্বাচনী আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শক্তিশালী শোডাউন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে নির্বাচনী মাঠে দৃশ্যমান সুবিধা দেবে এবং জনসমর্থনের একটি নতুন ধারা তৈরি করবে।
সামগ্রিকভাবে, ভোলা-২ আসনে এই শোডাউনকে চলমান নির্বাচনী গতিশীলতার গুরুত্বপূর্ণ এক প্রদর্শন হিসেবে দেখছেন স্থানীয়রা।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...