অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় ফার্মা কানেক্ট আয়োজিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৭

remove_red_eye

২৫৫

বাংলার কণ্ঠ ডেস্ক : ভারত ও বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পে সহযোগিতা আরও গভীর করতে ঢাকায় ‘ফার্মা কানেক্ট’ শীর্ষক নেটওয়ার্কিং ও জ্ঞানবিনিময় অনুষ্ঠান আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন।

সোমবার (১৮ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

বিশ্বের অন্যতম বৃহৎ ফার্মাসিউটিক্যাল প্রদর্শনী সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫-এ বাংলাদেশের কোম্পানিগুলোর অংশগ্রহণের আগেই এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বহু বছর ধরেই ভারত ও বাংলাদেশের ওষুধশিল্পের মধ্যে কার্যকর পরিপূরক সম্পর্ক বিদ্যমান। ভারতের বিশ্বমানের প্রতিযোগিতামূলক শিল্পশক্তি এবং বাংলাদেশের দ্রুত বিকাশমান উৎপাদন সক্ষমতা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সরবরাহ চেইন শক্তিশালী করতে, নতুন প্রযুক্তি গ্রহণে এবং ভবিষ্যৎ মুখী বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়াতে সহায়ক হতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বে ফার্মাসিউটিক্যাল খাত কৌশলগত গুরুত্ব বহন করে। তিনি জানান, এপিআই সংগ্রহ, প্রসেস টেকনোলজি ও ফার্মাসিউটিক্যাল যন্ত্রপাতি সরবরাহে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করছে।

ভার্মা আরও বলেন, “সহযোগিতা বাড়লে শুধু শিল্পোন্নয়নই নয়, বরং দুই দেশের জনগণের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও ইতিবাচক প্রভাব ফেলবে।” তিনি আশা প্রকাশ করেন, ‘ফার্মা কানেক্ট’ নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবে এবং উদ্ভাবন-নির্ভর কাঠামোয় ভারত–বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের (বাপি) সভাপতি আব্দুল মুকতাদির বলেন, বাংলাদেশের ওষুধশিল্প বৈশ্বিক বাজারে দ্রুত সম্প্রসারিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রযুক্তি হস্তান্তর, আরঅ্যান্ডডি সহযোগিতা এবং সরবরাহ চেইন সমন্বয় জোরদারে ভারতের সঙ্গে বাংলাদেশের আরও বড় ধরনের অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ রয়েছে।

বাংলাদেশি ওষুধশিল্প প্রতিনিধিরা মনে করেন, এমন উদ্যোগ সীমান্তপারের সহযোগিতা বাড়াতে, প্রযুক্তি প্রাপ্তি সহজ করতে, সরবরাহ চেইনকে আরও শক্তিশালী করতে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যাল খাতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় হাইকমিশন এই আয়োজন করে।

আগামী ২৫–২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫-এ বাংলাদেশের বহু ফার্মাসিউটিক্যাল কোম্পানি অংশ নেবে—যা বিশ্বব্যাপী উৎপাদক, উদ্ভাবক, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের অন্যতম বৃহত্তম মিলনমেলা হিসেবে পরিচিত।





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...