অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ছাত্রশিবিরের নবীনবরণে উচ্ছ্বাস

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১১

remove_red_eye

২৪৫

মো: মুরাদ সিকদার : ভোলা জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সদ্য ঘোষিত আলোচিত গণহত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ দাবি তোলেন।
জাহিদুল ইসলাম বলেন, “দীর্ঘ অপেক্ষার পর গণহত্যা মামলার রায় এসেছে। তবে আমরা মনে করি শুধু রায় ঘোষণাই যথেষ্ট নয় দ্রুততম সময়ের মধ্যে এর বাস্তবায়ন দেখতে চাই।
তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। তার ভাষ্য, পুলিশ প্রধান মামুনের সাজা প্রত্যাশার তুলনায় কম হয়েছে। আপিলে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে আমরা আশা করি।
শেখ হাসিনার প্রসঙ্গে তিনি দাবি করেন, “তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন, তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে রায়ের প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি আরও অভিযোগ করেন, ছাত্রলীগ বিগত সময়ে ক্যাম্পাসে “ফ্যাসিবাদী রাজনীতি” করেছে, যা শিক্ষাঙ্গনে সুষ্ঠু ছাত্ররাজনীতির পরিবেশ নষ্ট করেছে।
ভোলা সরকারি কলেজ শিবিরের সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নবীনবরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় কমিটির স্পোর্টস সম্পাদক হারুন অর রশিদ রাফি, পাঠাগার সম্পাদক সোহেল রানা, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. পারভেজ হোসাইন, শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন ও সেক্রেটারি মো. হাসনাইন আহমেদ।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ গঠনমূলক পথচলায় বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...