অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


ভোলায় ৬০ নারীকে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন উপহার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

৩৭১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দ্বীপ জেলা ভোলার প্রত্যন্ত গ্রাম  এলাকার ৬০ জন অসচ্ছল নারী পেয়েছেন বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ৬০টি সেলাই মেসিন।  সেলাই মেসিন পেয়ে আয়ের পথ খুঁজে পাওয়ায় দারুন খুশি পরিবারগুলো।  
আজ রবিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে ভোলা সদর উপজেলার ১৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও ভোলা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর। 
বসুন্ধরা শুভ সংঘের ভোলা জেলা সভাপতি মো. শাফায়াত হোসেন সিয়ামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম কায়েদ, কালের কণ্ঠের সিনিয়র সহ-সম্পাদক ও বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো. মামুন, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, শহর সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা সেলিনা আক্তার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় কমিটির সদস্য মীর মোশারেফ হোসেন অমি।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রথম আলোর ভোলা প্রতিনিধি নেয়ামতউল্যাহ, যুগান্তরের ভোলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন, বাংলা নিউজ-২৪ এর ভোলা প্রতিনিধি ছোটন সাহা, কালের কণ্ঠের ভোলা প্রতিনিধি ইকরামুল আলম, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলার সহসভাপতি মীর আবিদ হোসেন রাফি প্রমূখ। 
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, বসুন্ধরা গ্রুপ বাংলাদেশর মধ্যে অন্যতম বৃহৎ একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে ভোলাসহ সারা দেশে অসচ্ছল নারীদের মাঝে যে সেলাই মেশিন বিতরণ করে যাচ্ছে এটিকে আমি সাধুবাদ জানাই। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের নারীদের একটা সংসার চালিয়ে যাওয়া অনেক কষ্টকর। অনেক সময় তাকে সংসারের সকল দায়িত্ব নিতে হয়। তাদের হাত যদি শক্তিশালী ও কর্মক্ষম করে আয়ের ব্যবস্থা করা যায় তাহলে শত দুঃখ কষ্টের মধ্যেও সংসার চালিয়ে যেতে পারবেন তারা। আর এ কাজটি করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় সেলাই মেশিন বিতরণের পাশাপাশি শিক্ষা বৃত্তি, স্কুল প্রতিষ্ঠাসহ নানা ধরনের সামাজিক কাজ করে যাচ্ছে আমি এ জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করছি সামনের দিকে আরো ব্যাপকহারে এধরণের জনকল্যাণমুখী কাজ চালিয়ে যাবে। 
সেলাই মেশিন পেয়ে যেন অথৈজলে কূল খুঁজে পেয়েছেন সীমা আক্তার। তিন জানান, তারর স্বামী একজন নির্মাণ শ্রমিক। গত সাত মাস আগে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মেরুদন্ডের হার ভেঙে যায়। পরিবারের একমাত্র আয়ের লোকটি এখন বিছানায়। স্বামীর চিকিৎসাসহ পরিবারে খরচ চালানোর মতো কোনো ব্যবস্থা নেই। সীরা আক্তার বলেন, "বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে একটি নতুন সেলাই মেশিন পেয়ে আমার পরিবারের খরচ চালানোর একটা ব্যবস্থা হবে বলে আশা করছি। আমাদের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও শুভ সংঘের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা কালেরকণ্ঠ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইকরামুল আলম জানান,  বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ভোলার মনপুরা, চরফ্যাশন, বোরহানউদ্দিন এবং ভোলা সদর উপজেলায় ১৫ জন করে মোট ৬০ জন নারীকে তিন মাসের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সফল প্রশিক্ষণ শেষে ৬০ জন নারীকে আনুষ্ঠানিকভাবে  সেলাই মেসিন দেওয়া হয়। 


ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন



লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...