অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে জামায়াত প্রার্থীর গণসংযোগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৫ রাত ০৮:২৮

remove_red_eye

৩১৬

বাংলার কণ্ঠ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গণসংযোগ চালিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-২ আসনের প্রার্থী মুফতি ফজলুল করিম।

শুক্রবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িরপাল্লা প্রতীকে ভোট চান।
গণসংযোগ চলাকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বৃদ্ধ, নারী ও তরুণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রার্থীকে স্বাগত জানান এবং দাঁড়িরপাল্লা প্রতীকে ভোট দিবেন বলে আশ্বস্ত করেন।
মুফতি ফজলুল করিম বলেন, আমি নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক সমাবেশ গঠন করবো। জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকায় উন্নয়ন কার্যক্রম জোরদার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবো। গণসংযোগে অংশ নেন জেলা মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির, উপজেলা জামায়াতের তারবিয়াত সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, পৌর আমির প্রভাষক গোলাম মাওলা, সৈয়দেলপুর ইউনিয়ন আমির মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আবু তাহের সহ প্রমুখ। নির্বাচনকে সামনে রেখে সৈয়দপুর ইউনিয়নের ছোট-বড় হাটবাজারে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...