বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৫ রাত ১০:০৮
৪০৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী’র বিভিন্ন দপ্তরে “আউটসোর্সিং” প্রক্রিয়ায় লোকবল নিয়োগ বাতিল করে স্থায়ী শ্রমিক নিয়োগের দাবীতে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ জেলা শাখার পক্ষ থেকে নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক আজাদ জাহানের নিকট স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৭ বছরে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কোনো কারিগরি জনবল নিয়োগ না দেওয়ায় ২১ জেলার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বহিরাগত ঠিকাদার ও গ্যাটিস নির্ভর হয়ে পড়েছে। এতে গ্রাহক সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতাও কমে গেছে।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগ আইএলও’র ডিসেন্ট ওয়ার্ক এজেন্ডা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার পরিপন্থী। এছাড়া আউটসোর্সিং কর্মীরা গ্রাহক সেবার মান বজায় রাখতে ব্যর্থ এবং কর্তৃপক্ষের প্রতি দায়বদ্ধ না থাকায় বিভিন্ন স্থানে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। স্মারকলিপিতে অবিলম্বে আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে স্থায়ী শ্রমিক নিয়োগের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ ভোলা জেলা শাখার সভাপতি এসএম সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানবীর হোসেন তালুকদারসহ অনেকে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত