অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

ভোলায় নবজাতককে হত্যার দায়ে নানা নানির কারাদণ্ড

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৫ দুপুর ০১:১৬

remove_red_eye

৩৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নবজাতককে গলা কেটে হত্যার পর লাশ খালে ফেলে দেওয়ার দায়ে শিশুটির নানাকে ১৫ বছর এবং নানিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ভোলার চরফ্যাশন চৌকি আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শওকত হোসাইন এই রায় প্রদান করেন। 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৬ অক্টোবর চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ এলাকার খালের মধ্যে একদিন বয়সী একটি শিশুর গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় চরফ্যাশন শশিভূষণ থানার এসআই কমলেশ দাস বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ লাশের ডিএনএ টেস্ট করে জানতে পায় মৃত শিশুটি ওই এলাকার নুরুল ইসলাম মাঝির অবিবাহিত মেয়ে সুলতানা বেগমের। পুলিশ তদন্ত করে জানতে পারে অবিবাহিত মেয়ের সন্তান হওয়ায় লোকলজ্জার ভয়ে নুরুল ইসলাম শিশুটির গলা কেটে হত্যা করে এবং লাশটি পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। নুরুল ইসলামের স্ত্রী সুলতানার মা রুপিয়া বেগম এই কাজে সহায়তা করে। এরপর মামলায় নুরুল ইসলাম, নুরুল ইসলামের স্ত্রী রুপিয়া বেগম এবং সুলতানাকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। 
মামলার শুনানিকালে সুলতানা, নুরুল ইসলাম এবং রুপিয়া বেগম আদালতে তাদের দোষ স্বীকার করেন। মামলায় ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। 
দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, নবজাতককে হত্যার দায়ে নুরুল ইসলামকে দশ বছর এবং লাশ গুম করায় আরও ৫ বছর মোট ১৫ বছর সশ্রম কারাদণ্ডাদেশ  দিয়েছেন। এই হত্যাকাণ্ডে সহায়তা করায় নুরুল ইসলামের স্ত্রী রুপিয়া বেগমকে চার বছর এবং লাশ গুমে সহায়তা করায় আরও এক বছর মোট পাঁচ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় নবজাতকের মা সুলতানা নির্দোষ প্রমাণ হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলায় সরকার পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট হযরত আলী হিরন এবং আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট এনামুল হক রায়হান। 

ভোলা জেলা মোঃ ইয়ামিন চরফ্যাসন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...