বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২৫ রাত ০৯:০৯
৩৩৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তরমুজকে জাতীয়ভাবে ব্র্যান্ডিং করা এবং এর ভ্যালু চেইন উন্নয়নে বহুপাক্ষিক অংশীজনদের সম্পৃক্ত করে রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলা কৃষি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠকের আয়োজন করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। বৈঠকে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এসএসিপি প্রকল্পের উপ–প্রকল্প পরিচালক সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন। এছাড়া আলোচনায় অংশ নেন এফএও–এর কারিগরি পরামর্শক মার্টিন ভ্যান ডি গ্রিপ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, সহ দৌলতখান, বোরহানউদ্দীন ও চরফ্যশন এর কৃষি কর্মকর্তাগণ, স্থানীয় তরমুজ আবাদকারী কৃষক, প্রক্রিয়াজাতকারী, উদ্েযাক্তা, ব্যবসায়ী এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
এ সময় সভায় বক্তারা বলেন, দেশের অন্যতম তরমুজ উৎপাদন অঞ্চল ভোলায় বাজার কাঠামোর দুর্বলতার কারণে কৃষকরা এখনও ন্যায্য মূল্য পাচ্ছেন না। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কার্যকর ভ্যালু চেইন গড়ে তোলা গেলে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি মানসম্মত তরমুজ বাজারজাত করাও সহজ হবে। আলোচনায় ভোলার তরমুজ রপ্তানির সম্ভাবনাকেও গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, ভোলার জলবায়ু ও মাটির গুণগত বৈশিষ্ট্যের কারণে এখানকার তরমুজ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি সুস্বাদু ও গুণগত মানসম্পন্ন। সঠিক ব্র্যান্ডিং, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে আন্তর্জাতিক বাজারেও ‘ভোলার তরমুজ’ হিসেবে এটি পরিচিতি পেতে পারে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত