বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৮
৩৭১
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের তেতুলিয়া নদীর চর থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় শনিবার তেতুলিয়া নদীর চরে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস। এসময় সাকিব (২৩) ও ইদ্রিস (২৪) নামক দুই যুবককে আটক করা হয়। আটক সাকিব লালমোহন পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের ছিদ্দিক মাঝির ছেলে ও ইদ্রিস বোরহানউদ্দিন পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে।
আটককৃতদেরকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১লাখ টাকা করে দুইজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অর্থদন্ড তাৎক্ষণিকভাবে আদায়যোগ্য না হওয়ায় তাদের দুইজনকেই ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে বোরহানউদ্দিন থানা পুলিশ ও বাংলাদেশ নৌ বাহিনী উপস্থিত ছিলেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত