অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ সাংবাদিকসহ অর্ধশত আহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৫ রাত ০৯:২৬

remove_red_eye

৪০৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায়  বিএনপি ও বিজেপির নেতাকমীদের মধ্যে  দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাকটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় বিজেপি কার্যালয়সহ ভাংচুর করা হয়েছে রাস্তার উপর রাখা কয়েকটি মোটর সাইকেল। এতে গনমাধ্যমকর্মীসহ উভপক্ষের প্রায় অর্ধশত কর্মী সমথর্ক আহত হয়েছে। এ ঘটনার জন্য এক দল অপর দলকে পাল্টা পাল্টি অভিযোগ করে দায়ী করে। শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় শহরের নতুন বাজার ও পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  আজ শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও তাদের অঙ্গসংগঠন  শহরে মিছিল বের করে । মিছিল শেষ করে দলীয় কার্যালয়ে সমাবেশ করে তারা। অন্যদিকে মহাজন পট্টি এলাকায় দলীয় কার্যালয়ে সমাবেশ করে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। নতুন বাজার এলাকায় মিছিল গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভাংচুর ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। ভাংচুর করা হয়েছে মটরসাইকেল  ও বিজেপি অফিসের বেশ কিছু আসবাবপত্র। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশত কর্মী আহত হয়েছে। খবর পেয়ে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। নতুন বাজার বিপুল সংখ্যক  পুলিশ মোতায়েন করা হয়েছে।


 এদিকে এ ঘটনায় দুপুরে জেলা বিএনপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন, জামায়াত ও ও ইসলামী আন্দোলন হা ভোট ও না ভোটসহ নির্বাচনকে বিলম্বিত করার জন্য ও নির্বাচন বানচালের জন্য বিভিন্ন এজেন্ডা নিয়ে মাঠে নামে। তার প্রতিবাদে তারা সভা করে। পরে তারা  শান্তিপূর্ণ মিছিল নিয়ে শহরের বাংলা স্কুল ব্রিজ সংলগ্ন কাবিল মসজিদ মোড় অতিক্রম করার সময়  তাদের মিছিল লক্ষ করে ককটেল ও ইট পাটকেল নিক্ষেপ করে বিজেপির নেতাকর্মীরা। এতে দুপক্ষের মধ্যে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।এ ঘটনায় তাদের অনেক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সাংবাদিক সম্মেলনে এ সময় বক্তব্য রাখেন,ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক  হূমায়ুন কবির সোপান ও এনামুল হক। অপর দিকে জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে শনিবার বেলা ১১ টার দিকে তাদের দলের চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থের সমর্থনে জেলা বিজেপির অঙ্গ সংগঠনের আয়োজনে শহরে লিফলেট বিতরণ ও গরুর গাড়ি মার্কার একটি মিছিল বের হয়। এ সময় বিএনপির একটি পক্ষ হামলা চালিয়ে তাদের দলীয় কার্যালয় ভাংচুর করে। এ সময় তাদের অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে বরিশাল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তিনি অভিযোগ করেন তাদের বিএনপির ঐক্য নষ্ট করার জন্য  বিএনপির  একটি পক্ষ তাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়।


ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...