লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭
৩৯৫
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা ও উপস্থিতি পুরষ্কার এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ লা নভেম্বর ) সকালে ইসলামিক মডেল মাদ্রাসার হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা পারিচালক অধ্যাপক এমএ জাহেরের সভাপতিত্বে, লালমোহন মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আজিমউদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম, এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হয়, তবে ওই সন্তানের অবশ্যই ভালো শিক্ষিত ও মেধাবী হবে।
তিনি আরো বলেন, আপনারা সন্তানদেরকে বেশী চাপ প্রয়োগ করবেন না। আপনাদের কাজ হলো সন্তানরা বলতে, লিখতে, পড়তে পারে কিনা সেদিকে খেয়াল করা, তাদেরকে মোটিভেশন দিবেন, আপনি যদি তার ব্রেনকে বুঝিয়ে দিতে পারেন তাহলে সে তার স্বপ্ন পূরণ না করে আর ঘুমাবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী সমাজকল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা আ: মালেক। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জামে মসজিদের সভাপতি আবুল বাশার সেলিম, অধ্যাপক হাসানুজ্জামান হাওলাদার।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মনিরুল ইসলাম মিঠু, অধ্যক্ষ মাওলানা মোঃ শফিউল্লাহ, এম এ হাসান।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার সরকারি পরিচালক মাওলানা মোঃ লোকমান হোসেন ও রিয়াজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা ও উপস্থিতি পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত