দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৫ দুপুর ০২:৩০
২৯৭
দৌলতখান প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, জামায়াতে ইসলামী এখন আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের সহযোগিতায় তারা রাষ্ট্রক্ষমতা দখল করতে চায়। ইনশাআল্লাহ, তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন অনেক সচেতন। তারা জামায়াত-আওয়ামী লীগের এ ধরনের অপচেষ্টাকে সফল হতে দেবে না।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় ভোলার দৌলতখানে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাফিজ ইব্রাহিম বলেন, জামায়াত এখন পথহারা পাখির মতো। ১৯৮৬ ও ১৯৮৮ সালে তারা আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচন করেছিল। বনিবনা না হওয়ায় ২০০১ সালে বিএনপির সঙ্গে জোট গড়ে ভোটে অংশ নেয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বারবার জিয়া পরিবারকে ধ্বংসের চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে এবং বেকারত্ব দূর করতে এক কোটি যুবককে চাকরির সুযোগ দেওয়া হবে।
উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হেনা রিয়াজ ও যুবদল নেতা জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজাহান সাজু, উপজেলা ওলামা দলের সম্পাদক মাওলানা সাদ্দাম, কৃষক দলের নেতা আলমগীর মাস্টার, যুবদল নেতা আব্বাসউদ্দীন জাবেদ প্রমুখ।
সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত