বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৫ রাত ০৯:২৭
৪৫২
এইচ আর সুমন : দুঃসময়ের আলমগীর ভাই আমরা তোমায় ভুলি নাই স্লোগানের স্লোগানের মুখরিত ছিল ভোলা শহর।
ভোলা জেলা বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মঙ্গলবার দুপুর ১২ টার সময় জেলা বিএনপির উদ্দ্যোগে মিছিলটি শহরে বের হয়। ভোলা সদর- ১ আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের পক্ষে এই মিছিল টি করা হয়। মিছিল টি ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে যুগিরঘোল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন, জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম হয়েছিল।

ভোলার চারটি আসনের অভিভাবক হিসেবে আলাজ গোলাম নবী আলমগীর কাজ করেছেন। তারুণ্যের অহংকার দেশ নায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোলা-১ আসন থেকে আলহাজ্ব গোলাম নবী আলমগীরকেই দল থেকে নমিনেশন দিবেন,আমরা আশা করি। বিগত দিনের আন্দোলন সংগ্রামের কথা বিবেচনা করে তারেক রহমান ভোলা-১ আসনে মনোনয়নের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে তার আশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান,এনামুল হক, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলার যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলাশের সেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার প্রমুখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত