মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৫ রাত ০৯:৩৫
৪৭৩
মনপুরা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ধারবাহিকভাবে ভোলার মনপুরায় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতার লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন।
গত তিনদিন ধরে (শনি-সোমবার) পর্যন্ত দিন-রাত এই কর্মসূচী পালন করছেন ভোলা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে উপজেলা বিএনপি একাংশের নেতারা।
পাশাপাশি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও ওলামা দলের নেতারা এই কর্মসূচী পালন করছে।
নেতা-কর্মীরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট, ভূইয়ারহাট, হাজিরহাট, চৌধুরী বাজার, মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজার, তুলাতলী বাজার, মাছঘাট, উত্তর সাকিচিয়া ইউনিয়নের, মাষ্টারহাট, বাংলাবাজার, আনন্দ বাজার, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার, কোড়ালিয়া বাজার, সিরাজগঞ্জ বাজার ও বিচ্ছিন্ন দুর্গম কলাতলী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, দোকানপাট ও বাসা-বাড়িতে গিয়ে সাধারন মানুষের হাতে লিফলেট বিতরণ সহ গনসংযোগ করছেন।
এই সময় নেতারা বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দলমত নির্বিশেষে সাধারন খেটে খাওয়া মানুষ, দুর্গম ও পিছিয়ে পড়া জনপদের বাসিন্দারা তাদের মৌলিক চাহিদা, সমঅধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারবে। এছাড়াও প্রত্যেকটি মানুষের যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা ভোগ করবে। এই সময় তারা সামনের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক রহিম মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক শামসুউদ্দিন মোল্লা, সদস্য সচিব রহিম হাফেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির, ছাত্রদল নেতা তানভীর হাওলাদার, ছাত্রদল নেতা স্বপন মিয়া, মোঃ সাব্বির ও আপ্পান হাওলাদার সহ অন্যান্যরা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত