বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৫ রাত ০৯:১২
৪৩৮
বাংলার কণ্ঠ ডেস্ক : মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সারাদেশের নদ-নদী ও সাগর মোহনায় সকল প্রকার মাছ শিকারে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ভোলার বোরহানউদ্দিন উপজেলাতেও উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের যৌথ উদ্যোগে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কঠোর অভিযান পরিচালনা করা হয়। এতে ২২ দিনের অভিযানে ৫৪ জেলের কারাদন্ড এবং ৩৮ জেলেকে জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এ বোরহানউদ্দিন উপজেলায় মোট ৬৭টি অভিযান পরিচালিত হয়। এর মধ্যে ৩৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ১.২২০ কেজি ইলিশ মাছ এবং ২৩.৭১০ লাখ মিটার অবৈধ জাল, যার বাজারমূল্য প্রায় ৪৫৬ লাখ ২০ হাজার টাকা। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৫৪ জন জেলেকে কারাদ- ও ৩৮ জনকে অর্থদ- প্রদান করা হয়। এছাড়া ২৬ জনকে সতর্ক করে মুচলেকা নেওয়া হয়েছে। অভিযান চলাকালে মোট ১ লাখ ৪৬৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদফতর, পুলিশ ফোর্স ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে মৎস্য সম্পদ রক্ষায় আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় জেলায় আমাদের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন। নিয়মিত নদীতে অভিযান পরিচালনার ফলে আমরা এবারের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, মা ইলিশ রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি আমাদের জাতীয় দায়িত্ব। নদ-নদীতে ইলিশের প্রজনন নিরাপদ রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। স্থানীয় জনগণ ও জেলেদের সহযোগিতায় আমরা বোরহানউদ্দিন উপজেলায় সফলভাবে ২২ দিনের এই অভিযান সম্পন্ন করেছি। ভবিষ্যতেও সরকার ঘোষিত নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত