মো: ইয়ামিন
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৫ রাত ১০:৫৪
৪৪৩
মোঃ ইয়ামিন : ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার থেকে জীনের বাদশাহ সেজে প্রতারনার মাধ্যমে ৫৩ লক্ষ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জাহাঙ্গীর মাঝি (৫৭) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-৮ অভিযান চালিয়ে তাকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার এলাকা থেকে গ্রেফতার করে। আটককৃত জাহাঙ্গীর লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরকালিদাশ গ্রামের মৃত আজগর মাঝির ছেলে।
র্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, জাহাঙ্গীর মাঝি ও অজ্ঞাতনামা সহযোগীরা জীনের বাদশাহ সেজে অনলাইনে বশীকরণের বিজ্ঞাপন দিয়ে দেশের বিভিন্ন মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা চালাচ্ছিল। চট্টগ্রামের বাসিন্দা মোঃ দিদারুল আলম (৪০) তাদের বিজ্ঞাপন দেখে ব্যক্তিগত সমস্যার কথা জানালে প্রতারকরা বশীকরণের মাধ্যমে তা সমাধানের আশ্বাস দেয়। পরে ভিক্টিমের কাছ থেকে বিভিন্ন বিকাশ নম্বরের মাধ্যমে মোট ৫৩ লক্ষ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়।
কিছুদিন পর ভিক্টিম তাদের প্রতারণা বুঝে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করলে সেটি ফটিকছড়ি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। এরপর র্যাব-৮, ভোলা ক্যাম্পের র্যাব সদস্যরা অভিযান চালিয়ে জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে প্রতারক চক্রের আরেক সদস্য কামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার সহযোগী পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত