অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় র‌্যাবের অভিযানে অনলাইন প্রতারক জীনের বাদশাহ গ্রেফতার

মো: ইয়ামিন

প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৫ রাত ১০:৫৪

remove_red_eye

৪২৪

মোঃ ইয়ামিন : ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার থেকে জীনের বাদশাহ সেজে প্রতারনার মাধ্যমে ৫৩ লক্ষ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জাহাঙ্গীর মাঝি (৫৭) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-৮ অভিযান চালিয়ে তাকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার এলাকা থেকে গ্রেফতার করে। আটককৃত জাহাঙ্গীর লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরকালিদাশ গ্রামের মৃত আজগর মাঝির ছেলে।
র‌্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, জাহাঙ্গীর মাঝি ও অজ্ঞাতনামা সহযোগীরা জীনের বাদশাহ সেজে অনলাইনে বশীকরণের বিজ্ঞাপন দিয়ে দেশের বিভিন্ন মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা চালাচ্ছিল। চট্টগ্রামের বাসিন্দা মোঃ দিদারুল আলম (৪০) তাদের বিজ্ঞাপন দেখে ব্যক্তিগত সমস্যার কথা জানালে প্রতারকরা বশীকরণের মাধ্যমে তা সমাধানের আশ্বাস দেয়। পরে ভিক্টিমের কাছ থেকে বিভিন্ন বিকাশ নম্বরের মাধ্যমে মোট ৫৩ লক্ষ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়।
কিছুদিন পর ভিক্টিম তাদের প্রতারণা বুঝে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করলে সেটি ফটিকছড়ি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। এরপর র‌্যাব-৮, ভোলা ক্যাম্পের র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে প্রতারক চক্রের আরেক সদস্য কামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার সহযোগী পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ভোলা সদর মোঃ ইয়ামিন

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...