অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় মেঘনা নদীতে বাল্কহেড-ট্রলার সংঘর্ষ এক জেলে নিখোঁজ, ৩ জন আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৫ রাত ১০:৫৩

remove_red_eye

৩৪৩

মলয় দে : ভোলায় মেঘনা নদীতে বালু বোঝাই বাল্কহেডের সাথে মাছ ধরার ট্রলারের সংঘর্ষে এক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম আবুল হোসেন (৪০)। এ ঘটনায় চুকানীসহ বাল্কহেডের তিনজনকে আটক করেছে নৌ পুলিশ। পাশাপাশি বাল্কহেডটি জব্দ করা হয়েছে।
জানাগেছে,চট্টগ্রাম থেকে বরিশালের শ্রীপুরগামী বালু বোঝাই এম.ভি ঝর্না নামে একটি বাল্কহেড মেঘনা নদী পার হচ্ছিল। এ সময় বরিশালের উলানীয়া থেকে চরফ্যাশনের সামরাজ মাছ ঘাটগামী ১১ জন জেলে বহনকারী একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলারটি উল্টে যায়।
জেলেদের অভিযোগ, মিলাদ শেষে মাছ ধরতে নদীতে যাওয়ার পথে এম.ভি ঝর্না নামের বাল্কহেডটি তাদের ট্রলারের ওপর উঠে যায়। এতে এক জেলে নিখোঁজ ও ট্রলারসহ সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়। তারা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১০ জেলে বাল্কহেডে আশ্রয় নিলেও আবুল হোসেন নামে এক জেলে নিখোঁজ হন। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলেদের উদ্ধার করে এবং বাল্কহেডসহ তিনজনকে আটক করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও নিখোঁজ জেলেকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান এখনো মেলেনি।

ভোলা সদর মোঃ ইয়ামিন

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...