চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৫ রাত ১০:৪৫
৩৭৪
চরফ্যাশনে বিএনপির বিশাল জনসভা
চরফ্যাশন প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আলম বলেছেন, “আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার আলোকে নতুন , স্বচ্ছ ও জনগণমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।” আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তাহলে ৩১ দফা বাস্তবায়ন করে দেশের মানুষের মুখে হাসি ফুটাবে। এ কারণেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিঘোষণা করেছেন।”
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা শেষে চরফ্যাশন পৌর সদর সড়কে এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
নাজিম উদ্দিন আলম বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা এখন সময়ের দাবি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। তিনি আরো বলেন,১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চেয়ে ক্ষমতায় আসে। সম্প্রতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আন্দোলনরতদের কাছে ক্ষমা চেয়েছেন। এমনকি ১৯৭১ সালের জন্য জামায়াত ইসলামও জাতির কাছে ক্ষমা চেয়েছে। আওয়ামী লীগ বারবার ক্ষমা চেয়ে পালিয়ে যায়, বিএনপি আল্লাহর রহমতে এমন কোনো কাজ করে না যার জন্য ক্ষমা চাইতে হবে এবং পালিয়ে যেতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গত ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের একটাই লক্ষ্য একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। ছোটখাটো অজুহাতে নির্বাচন পিছানোর চেষ্টা চলছে, তবে আমরা চাই ড ইউনুস ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে।
চরফ্যাশনের জনগণের উদ্দেশে তিনি বলেন,গত ৩৫ বছর আমি আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম। উন্নয়ন থেকে শুরু করে বিপদেআপদে আপনাদের সঙ্গে থেকেছি। কারও এক ইঞ্চি জমিও দখল করিনি। আমি বিশ্বাস করি,দল আমাকে মূল্যায়ন করবে। আর নির্বাচিত হলে ইনশাআল্লাহ, চরফ্যাশন-মনপুরার মানুষের পাশে আমৃত্যু থাকব।
এদিকে ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’-এ শ্লোগানকে সামনে রেখে সাধারণ জনগণ, পথচারী ও দোকানদারের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন নাজিম উদ্দিন আলম ।
লিফলেট বিতরণ ও প্রচারণায় শেষে জনসভায় দলের সিনিয়র সহ-সভাপতি হাজী আমিনুল ইসলাম মিন্টিজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ট্রুমেন, চরফ্যাশন উপজেলা যুবদল সাবেক সভাপতি আশ্ররাফুর রহমান দিপু ফরাজী, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর সায়েদ,গোলাম আক্তার মইন, সাবেক উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর মিয়া, সাবেক উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আইনজীবি সমিতির সাবেক সভাপতি ছিদ্দিক মাতব্বর, চরফ্যাশন উপজেলা যুবদল সাবেক সম্পাদক শহীদুল ইসলাম দুলাল, সাবেক শ্রমিক দল নেতা মীর আজাদ ,সামছুদ্দিন কাউছ ,উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা হাবিব নেগাবান ,উপজেলা ছাত্র দল নেতা আলী মুতুজা , ওলামাদলের নেতা আলেমে দীন সাবেক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম আসলামি ,মহিলাদলসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
এদিকে এই সমাবেশ উপলক্ষে চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়নের হাজার হাজার নেতা কর্মীরা ঢোল বাদ্য নিয়ে রঙ-বেরঙের ফেস্টুন ও ব্যানার হাতে তারেক রহমানের স্লোগানে মুখরিত হয়ে চরফ্যাশন সদরে উপস্থিত হন ।
ভোলাশিবপুরে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার, ছুরি উদ্ধার
মনপুরায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত পিআইও
লালমোহনে বাজার ও মসজিদের জমি গোপনে চান্দিনা ভিটির নামে ডিসিআর প্রদানের অভিযোগ
ভোলা -৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামালের ইন্তেকাল
ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ
ভোলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্নার স্থাপনে বুকশেলফ বিতরণ, উপকৃত প্রায় ৩ হাজার শিক্ষার্থী
মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ভারতীয় হাই কমিশনের পহেলা বৈশাখ উদযাপন
রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক