লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৫ রাত ১০:৪১
৩১৬
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে দৃষ্টি প্রতিবন্ধির উঠোনের মাঝ খানে জাল দিয়ে বেড়া দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার(২২ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চতলা বাজার এলাকায় আনছার ইঞ্জিনিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে।
এবিষয়ে ভুক্তভোগী দৃষ্টি প্রতিবন্ধী মো: কামরুজ্জামান বাচ্চু অভিযোগ করে বলেন,আমি ২০০৪ সালে আমার চাচা মো: সামছল হক এর নিকট থেকে ২৪ শতাংশ জমি ক্রয় করি।
এস এ খতিয়ান নং ১০১৪, ৬২,৬১১ ও ৬১৩ যাহা ১৭৬০,১৯৫৩,১৬৯,১৭১,১৭৪৬,১৭৪৭,১৭৪৯,১৭৪১,১৭৪২,১৭৪৩,১৯৪৯ ও ১৭৪৪ দাগ ভুক্ত। জমি ক্রয়ের পর থেকে আমি উক্ত জমি ভোগ দখল করিতেছি এবং আমার নামে হওয়া বর্তমান জরিপের ডিপি নং ৬৪৪।
ঘটনার দিন আমার প্রতিবেশী আবু তাহের আমার ওই জমিতে মুরগির ঘর তোলে এসময় তাকে আমার স্ত্রী বাঁধা দিলে আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ করে তার গায়ের দিকে লাঠিসোঁটা নিয়ে মারতে তেড়ে যায় এবং আরো জমি পাবে বলে আমার জমিতে জাল দিয়ে বেড়া দিয়ে আমাকে বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দেয়। এঘটনায় আমি আপনাদের মাধ্যমে সুস্থ বিচারের দাবি জানাচ্ছি।
দৃষ্টি প্রতিবন্ধী কামরুজ্জামান বাচ্চু আরো জানান ২০০৪ সালে আমি আমার চাচা থেকে তৎকালীন বাজার মূল্যে ওই জমি ক্রয় করি এবং জমি রেজিস্টার এর জন্য পাটওয়ারীর মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন করি,অফিসের সময় শেষ হওয়ার কারনে সাব-রেজিস্ট্রার চলে যাওয়ায় ওই দিন জমি দলিল রেজিস্ট্রারি সম্পন্ন করা হয়নি। তারপরেই আমার চাচা সামছল হক অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় চিকিৎসা করাতে নেয় তার সন্তানেরা।পরে তিনি চিকিৎসা অবস্থায় ঢাকায় মারা যায়। জমি ক্রয়ের বিষয়টি এলাকার গান্যমান্য লোকজন জানা থাকার কারনে তারা আমাকে ৯জন লোক সাক্ষী হয়ে একটি লিখিত দেন। ওই লিখিত কাগজেও ৩ নাম্বারে আবু তাহের মিয়া স্বাক্ষর করেন।
এ বিষয়ে অভিযুক্ত আবু তাহেরের ব্যবহৃত মুঠোফোনে জানতে চেয়ে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম জানান, এবিষয়ে থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ভোলায় ছাত্রদলের লিফলেট বিতরণ
ভোলার ভেদুরিয়ায় শ্রমিক কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ
মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক