অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে ইলিশ সংরক্ষণ অভিযানে যত অর্জন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৫ রাত ১০:৩৮

remove_red_eye

৪৮৩

আকবর জুয়েল, লালমোহন : মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সারাদেশের নদ, নদী ও সাগর মোহনায় সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল। মা ইলিশ রক্ষায় সারাদেশের ন্যায় ভোলার লালমোহন উপজেলায়ও  কঠোরভাবে পরিচালনা করা হয় অভিযান। উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের যৌথ উদ্যোগে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে চালানো হয় এই অভিযান। টানা ২২ দিন সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফলভাবে এই উপজেলায় শেষ হয় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এ লালমোহন উপজেলায় মোট ৯৭টি অভিযান চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ২৭টি। ইলিশ মাছ জব্দ করা হয়েছে ৫৬৭ কেজি। অভিযানে জব্দ করা হয় সাড়ে ৩ লাখ মিটার অবৈধ জাল। ২২ দিনের অভিযানে জরিমানা আদায় করা হয় ২১ হাজার টাকা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ শিকারে নামায় ৩১ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া অভিযানে জব্দকৃত নৌকা ২ লাখ ৫২ হাজার আটশত টাকায় নিলামে বিক্রি করা হয়। এর মাধ্যমে জেলায় সর্বোচ্চ সংখ্যক অভিযান ও নিলামের অর্থ আদায় করেছে লালমোহন উপজেলা।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ বলেন, উপজেলা প্রশাসন, মৎস্য দফতর, পুলিশ ফোর্স ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সরকার ঘোষিত সব ধরনের অভিযান আরো সুন্দর ও কঠোরভাবে পরিচালনা করা হবে।
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন। নদীগুলোতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করেছেন। যার মাধ্যমে আমরা এবারের নিষেধাজ্ঞা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।

লালমোহন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...