অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ হামলা পৌরসভার ৩ গাড়িতে আগুন, আহত-২০

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৫ রাত ০৮:২৫

remove_red_eye

৪১১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা শহরের প্রান কেন্দ্র নতুন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পৌরসভার তিনটি ময়লা ও মালামাল পরিবহনের গাড়ি (ট্রাক) পুড়ে যায়। ঘটনায় অন্তত ২০ জন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন, এর মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পৌরসভার কর্মীরা নতুন বাজার চত্বরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের পাশে অবৈধ দোকান উচ্ছেদ করে গাড়িতে মালামাল তুলছিলেন। এসময় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা বাধা দিলে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  পৌর সভার উচ্ছেদ অভিযানের কর্মী আনাছার ভিডিপি আবুল কালাম আজাদ অভিযোগ করেন, তাদের উপর হামলা চালিয়ে মারধর করে এতে অন্তত ২০ জন আহত হয়েছে। পরে তারা পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সংঘবদ্ধ ওই চক্রটি আগুন দেওয়া গাড়ির কাছে কাউকে যেতে দেয়নি।এদিকে আহতদের মধ্যে  ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে স্থানীয়দের সহায়তায় ও পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই গাড়িগুলোর বডি ও ইঞ্জিনসহ অনেকাংশ পুড়ে যায়। তবে এ ব্যাপারে ক্ষুদ্র ব্যবসায়ীদের বক্তব্য পাওয়া যায়নি।

ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান , নতুন বাজারে অবৈধ দোকান উচ্ছেদ করার সময় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ঘটনার পর জেলা প্রশাসক মো. আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের আশ্বাস দেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভোলা মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাছনাইন পারভেজ জানান, উচ্ছেদ অভিযান আগে থেকে পুলিশ চাওয়া হয় নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন মোঃ ইয়ামিন

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...