অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

৩৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্য ও ভোলা সদর থানা পুলিশের একটি দল যৌথভাবে অভিযান চালায়।

অভিযানটি সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শেরে বাংলা বাজার ও ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ এলাকার মোঃ সুমন ইব্রাহিম (২৯) এবং পশ্চিম চরকালী এলাকার মোঃ কামাল (৪২)।

তাদের তল্লাশি করে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার (২২ অক্টোবর) বিকেলে জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...