অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে পিতার সশ্রম কারাদণ্ড


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৫ সকাল ১১:৪৫

remove_red_eye

৪১০

চরফ্যাশন প্রতিনিধি : ‎ভোলার চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে পিতা মো. ফারুক হোসেন (৪৫)-কে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
‎মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।
‎মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর চরফ্যাশন উপজেলার ১নং ওয়ার্ড ফজলুর রহমান সড়ক সংলগ্ন বিল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, মরদেহটি খাদিজা আক্তার খুকী (২০) উপজেলার জাহানপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।
‎ঘটনার দিন বরিশালে ফারুক হোসেন তার বোনের বাড়ি যাওয়ার পথে পিতা-কন্যার মধ্যে ঝগড়ার একপর্যায়ে রাগের মাথায় ফারুক মেয়ে খাদিজার গলা টিপে হত্যা করে তার মরদেহ বিলের মধ্যে ফেলে দেন। পরে ফারুক হোসেনকে পুলিশ গ্রেফতার করলে তিনি এসব কথা আদালতে স্বীকারোক্তি দেন।
‎রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি মো. হযরত আলী হিরণ, এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাইনুল ইসলাম নাবিল সরমান।
‎রাষ্ট্রপক্ষের আইনজীবী হযরত আলী হিরণ বলেন, ‎ন্যায়ের ভিত্তিতেই রায় দেওয়া হয়েছে। ‎এদিকে রায় ঘোষণার পর স্থানীয় আইনজীবী ও সাধারণ মানুষ রায়কে ন্যায়সংগত ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।


মোঃ ইয়ামিন চরফ্যাসন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...