অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৫ রাত ০৯:২৫

remove_red_eye

৩৭৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।
রবিবার সকালে ভোলা-চরফ্যাশনের আঞ্চলিক মহাসড়ক ডাওরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন চরফ্যাশন উপজেলার আবুবক্করপুর ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, নিহত কবির হোসেন পাসপোর্ট করানোর জন্য রবিবার ভোরে ভোলার উদ্দেশ্যে সিএনজি যোগে রওয়ানা করে। এতে লালমোহনের ডাওরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী মতিন দফাদার জানান, সকালে যাত্রীবাহী একটি সিএনজি চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রী কবির হোসেন ঘটনাস্থলেই মারা যান।সিএনজি চালকসহ আহত ৩ জনকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার পর স্থানীয়রা নিহতের মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লালমোহন থানার পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। চালককে আটক করার চেষ্টা চলছে।

লালমোহন মোঃ ইয়ামিন

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...