লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৫ রাত ১০:২২
২০৯
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় জমি দখল করে জোরপূর্বক গরুর ঘর উত্তোলনে বাঁধা দেওয়ায় ৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একতা বাজার এলাকার হাফেজ মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্বজনরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগ করে মো. মোসলেউদ্দিন বলেন, শুক্রবার বিকেলে আমাদের বাড়িতে আমার ভাই নিরবের জমিতে জোরপূর্বক গরুর ঘর উত্তোলন করছিল একই এলাকার ফোরকানের নেতৃত্বে আলম, মহিউদ্দিন, সবুজ, রাসেল, রাশেদ, আলাউদ্দিন ও আনিছল হক গংরা। তখন আমার ভাই নিরব তাদের বাঁধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। নিরবের চিৎকার শুনে আমার মা আরফুজা খাতুন ও ছোট ভাই ফিরোজ সেখানে গেলে তারা তাদের ওপরও হামলা চালান। এতে ফিরোজ ও নিরবের মাথা ফেটে যায় এবং মা গুরুতর আহত হয়েছেন।
তিনি আরো বলেন, পরে আমিসহ পরিবারের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তবে সেখানে নেওয়ার পর ফিরোজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ও ক্ষমতার দাপট দেখিয়ে জোর-জুলুম ও অনেক অত্যাচার করেছিল। ওরা সংঘবদ্ধ সন্ত্রাসী। আমরা এ ঘটনায় থানায় মামলা দায়ের করবো।
অভিযোগের ব্যাপারে আলম জানান, আমাদের জমিতেই আমরা গরুর ঘর উত্তোলন করতে গেলে নিরব বাঁধা দেয়। তখন কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে আমাদেরও কয়েকজন আহত হয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, আহত ব্যক্তিরা থানায় এসেছিল। তাদের চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হয়েছে। তারা চিকিৎসা শেষে মামলা দায়ের করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক