অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় সাংবাদিক টিপু সুলতানের পিতার ৮ম মৃত্যুবার্ষিকী পালন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৫ রাত ০৮:০৯

remove_red_eye

৪৩১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আজ শুক্রবার (১৭ অক্টোবর) সাংবাদিক টিপু সুলতানের পিতা ও ভোলার বিশিষ্ট ব্যাংকার মরহুম শিকদার নুরনবী-এর ৮ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

এ উপলক্ষে বাদ মাগরিব স্থানীয় মসজিদ ও মরহুমের নিজ বাড়িতে মিলাদ মাহফিল, দোয়া এবং তবারক বিতরণ করা হয়।

বাদ মাগরিব মসজিদে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ আজগর। একই সময়ে মরহুমের বাড়িতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ খালেদ হুসাইন। মরহুম শিকদার নুরনবীর আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে।

উল্লেখ্য, মরহুম শিকদার নুরনবী দীর্ঘ ৩৭ বছর উত্তরা ব্যাংক বাংলাদেশ লিমিটেডে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৫ সালে ব্যাংকের শ্যামলী শাখায় হিসাবরক্ষক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় কর্মরত ছিলেন।

পরবর্তীতে উত্তরা ব্যাংকের প্রধান শাখায় বদলি হয়ে তিনি ১৪ বছর দায়িত্ব পালন করেন। চাকরির শেষ সময়ে তিনি ভোলার লালমোহন শাখায় বদলি হয়ে দায়িত্ব পালন করেন এবং সেখান থেকেই এলপিআর (অবসর) গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার জন্য তিনি সহকর্মী ও গ্রাহকদের ভালোবাসা অর্জন করেন। অবসরের পর ২০১৭ সালের ১৭ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভোলার এই কৃতিমান ব্যাংকার। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...