অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৯

remove_red_eye

৩০৯

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাক্ষরিত হতে যাওয়া জুলাই জাতীয় সনদ বাংলাদেশের জন্য নতুন একটা বিরাট মাইলফলক বলে মনে করেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের জুলাই সনদ নিয়ে বেগম জিয়ার এমন মনোভাবের কথা জানান তিনি।

খালেদা জিয়ার কাছ থেকে জুলাই সনদ বিষয়ে কেমন প্রতিক্রিয়া পেলেন জানতে চাইলে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, আমাদের সঙ্গে বিস্তৃত কথা হয়নি। আমরা তো যেটা দেখেছি এবং তিনি (খালেদা জিয়া) যতটুকু বলেছেন, তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, এ সনদ বাংলাদেশের জন্য নতুন একটা বিরাট মাইলফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আমরা এসেছি শুক্রবার (১৭ অক্টোবর) যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে, সেই অনুষ্ঠানের দাওয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে এ দাওয়াত পৌঁছে দিতে এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টার সালাম পৌঁছে দিতে। আমরা সবাই উনার আরোগ্য কামনা করি, তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে উঠেন।

বদিউল আলম মজুমদার জানান, তিনি (খালেদা জিয়া)ও প্রফেসর ইউনূসকে সালাম জানিয়েছেন এবং আমাদের শুক্রবারের অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন।

চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাত সাড়ে ৮টায় বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টার এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণপত্রটি হাসপাতালে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারের কাছে পৌঁছিয়ে দেন বলে জানান মনির হায়দার।

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...