অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় চক্ষু সেবা কার্যক্রম বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৭

remove_red_eye

২৯৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : চক্ষু সেবা কার্যক্রমকে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে ভোলায় অনুষ্ঠিত হয়েছে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নিজাম হাসিনা ফাউন্ডেশন, ভোলার উদ্যোগে নিজাম হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজাম হাসিনা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান নিজাম উদ্দিন। এ সময় অতিথি হিসেবে ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপক ড. মুহাম্মদ আশরাফুল আলম। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, অরবিস ইন্টারন্যাশনাল-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. ইকবাল হোসেন এবং সিনিয়র প্রজেক্ট ম্যানেজার আলমগীর হোসেন।
প্রকল্প সূত্রে জানা যায়, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে ১ লক্ষ মানুষের চোখের ছানি অপারেশন এবং ১০ লক্ষ মানুষের প্রাথমিক চক্ষু সেবা প্রদান করা হবে। উল্লেখ্য, উক্ত প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে অরবিস ইন্টারন্যাশনাল ও তার পার্টনার হাসপাতালসমূহ, পিকেএসএফ এবং এর সহযোগী সংস্থাগুলো।
কর্মশালায় ভোলা জেলায় কর্মরত পিকেএসএফ-এর সহযোগী ১১টি সংস্থার ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে চক্ষু সেবা কার্যক্রমের মানোন্নয়ন, জনগণের সহজপ্রাপ্যতা বৃদ্ধি এবং টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ভোলা সদর মোঃ ইয়ামিন

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...