অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

চরফ্যাশনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ট্রলারসহ ২০ জেলে আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

৩৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মা ইলিশ সংরক্ষণ অভিযানে ভোলা থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় একটি ট্রলারসহ পৃথক অভিযানে মোট ২০ জেলেকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ও মাইনুদ্দিন ঘাট এলাকায় উপজেলা মৎস্য বিভাগ  পুলিশ ও কোস্ট গার্ডের সহায়তায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় ৬শ কেজি বরফ  বিনষ্ট করে। পরে আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে ১৬ জেলেকে আটক করা হয়। এসময় ট্রলারটি তল্লাশি করে ৬শ কেজি বরফ পাওয়া গেলে তা বিনষ্ট করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত জেলেদের ৩০ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়।এছাড়াও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে ৪  অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরা, বিক্রি, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।

ভোলা জেলা মোঃ ইয়ামিন চরফ্যাসন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...