বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১০
৪৬০
এইচ আর সুমন : ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, ভোলা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা কৃষক দলের সাবেক সফল সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা মিয়াজি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।)
আজ বুধবার ভোর ৫টা ১০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আজ বুধবার মাগরিব নামাজের পর ভোলা শহরের যুগীরঘোল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে নিজ বাড়ি আলীনগরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মোস্তফা মিয়াজির মৃত্যুতে ভোলা জেলা বিএনপি পরিবারসহ পুরো রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র অন্যতম সদস্য হায়দার আলী লেলিন, জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ন সম্পাদক ও ভোলার ২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ উল্ল্যাহ চৌধুরী ফয়সাল, উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন,মোস্তফা মিয়াজি ছিলেন একজন সৎ, আদর্শবান ও জনগণের নিবেদিতপ্রাণ নেতা। তার মৃত্যু ভোলা জেলা বিএনপি এবং আলীনগরবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে তার জন্য জান্নাতের উচ্চ মাকাম প্রার্থনা করেছেন। আমিন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত