অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ | ২৯শে ভাদ্র ১৪৩৩

দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে নতুন ৯০টি আশ্রয় কেন্দ্র করা হবে: ভোলায় ত্রাণ উপদেষ্টা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৫ রাত ১০:১৫

remove_red_eye

২১৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক  বলেন, উপকূলীয় অঞ্চলে নতুন করে ৯০টি আশ্রয় কেন্দ্র করা হবে। এর মধ্যে ভোলায় হবে ১১টি। তবে এ সকল আশ্রয় কেন্দ্রগুলো যথাযথ যায়গায় করা হবে, মানুষ যাতে উপকারভোগী হতে পারে। 
 সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে  ফাতেমা খানম মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাবিত বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র পরিদর্শন কালে উপদেষ্টা এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের কাযক্রম উল্লেখ করে তিনি আরো বলেন,  আমাদের দরকার হলো এ আশ্রয় কেন্দ্রের মাধ্যমে অধিক মানুষ শেল্টার নিতে পারে। বিচ্ছিন্ন চরের মধ্যে আমি একটা স্ট্রাকচার করলাম সেখানে চোর-ডাকাত ও গরু-ছাগল সেটি ব্যবহার করলো, এটা হবে না। সরকার পয়সা খরচ করে যে স্থাপনাগুলো করবে সেগুলো দুর্যোগকালিন সময়ে যথাযথভাবে মানুষের জীবন রক্ষা করতে হবে। আর অন্য সময়ে মানুষ সেটাকে স্কুল, মাদ্রাসা ইত্যাদি কাজে ব্যবহার করবে এবং স্থানীয় কমিউনিটির কাজে ব্যবহার করবে। তাদের কাজে লাগতে হবে। এতো টাকা খরচ করে করা এ স্থাপনা এমনিতে খালি ফেলে রাখা যাবে না।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. আজাদ জাহান সহ মন্ত্রণালয়ের উধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ভোলা জেলা মোঃ ইয়ামিন

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে ৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারের উদ্বোধন

লালমোহনে ৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারের উদ্বোধন

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন

মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক

মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক

লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী

নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর

দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী

দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী

আরও...