বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৫ রাত ১০:১৫
১৮৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেন, উপকূলীয় অঞ্চলে নতুন করে ৯০টি আশ্রয় কেন্দ্র করা হবে। এর মধ্যে ভোলায় হবে ১১টি। তবে এ সকল আশ্রয় কেন্দ্রগুলো যথাযথ যায়গায় করা হবে, মানুষ যাতে উপকারভোগী হতে পারে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে ফাতেমা খানম মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাবিত বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র পরিদর্শন কালে উপদেষ্টা এসব কথা বলেন।
মন্ত্রণালয়ের কাযক্রম উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের দরকার হলো এ আশ্রয় কেন্দ্রের মাধ্যমে অধিক মানুষ শেল্টার নিতে পারে। বিচ্ছিন্ন চরের মধ্যে আমি একটা স্ট্রাকচার করলাম সেখানে চোর-ডাকাত ও গরু-ছাগল সেটি ব্যবহার করলো, এটা হবে না। সরকার পয়সা খরচ করে যে স্থাপনাগুলো করবে সেগুলো দুর্যোগকালিন সময়ে যথাযথভাবে মানুষের জীবন রক্ষা করতে হবে। আর অন্য সময়ে মানুষ সেটাকে স্কুল, মাদ্রাসা ইত্যাদি কাজে ব্যবহার করবে এবং স্থানীয় কমিউনিটির কাজে ব্যবহার করবে। তাদের কাজে লাগতে হবে। এতো টাকা খরচ করে করা এ স্থাপনা এমনিতে খালি ফেলে রাখা যাবে না।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. আজাদ জাহান সহ মন্ত্রণালয়ের উধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন
দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু
ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি
শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী
৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক